কেরানীগঞ্জে নিউরোলজি সচেতনতা প্রোগ্রাম ও বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
রিপোর্টারের নাম
/ ১৫
টাইম ভিউ
আপডেট সময়:
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
শেয়ার করুন
কেরানীগঞ্জে নিউরোলজি সচেতনতা প্রোগ্রাম ও বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
কেরানীগঞ্জের আটি পাঁচদোনা উচ্চ বিদ্যালয় মাঠে বুধবার নিউরোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ আয়োজিত নিউরোলজি সচেতনতা প্রোগ্রাম ও বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওমর ফারুক। তিনি বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারি ও বেসরকারি উদ্যোগ একসাথে কাজ করলে টেকসই উন্নয়ন সম্ভব। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন প্রখ্যাত নিউরোলজিস্ট প্রফেসর ডা: এম এস জহিরুল হক চৌধুরী। তিনি বলেন, শিক্ষার্থীদের ছোট বয়স থেকেই জীবনরক্ষাকারী প্রশিক্ষণ এবং মানসিক স্বাস্থ্যের বিষয়ে সচেতন করা গেলে সুস্থ সমাজ গড়ে তোলা সম্ভব।
12
কেরানীগঞ্জের আটি পাঁচদোনা উচ্চ বিদ্যালয় মাঠে বুধবার নিউরোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ আয়োজিত নিউরোলজি সচেতনতা প্রোগ্রাম ও বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওমর ফারুক। তিনি বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারি ও বেসরকারি উদ্যোগ একসাথে কাজ করলে টেকসই উন্নয়ন সম্ভব।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন প্রখ্যাত নিউরোলজিস্ট প্রফেসর ডা: এম এস জহিরুল হক চৌধুরী। তিনি বলেন, শিক্ষার্থীদের ছোট বয়স থেকেই জীবনরক্ষাকারী প্রশিক্ষণ এবং মানসিক স্বাস্থ্যের বিষয়ে সচেতন করা গেলে সুস্থ সমাজ গড়ে তোলা সম্ভব।