আপডেট সময়:
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শেয়ার করুন
২৪ ঘণ্টায় জাতিসংঘে চিঠির আহ্বান ইনকিলাব মঞ্চের
শহিদ ওসমান হাদি হত্যা মামলার তদন্তে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে জাতিসংঘে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানোর আহ্বান জানিয়েছেন সংগঠনটির সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। বুধবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। সংবাদ সম্মেলনে আব্দুল্লাহ আল জাবের বলেন, শহিদ ওসমান হাদি হত্যার মামলাকে সাগর–রুনি হত্যাকাণ্ডের মতো বারবার শুনানির তারিখ পেছানো হচ্ছে। আমরা স্পষ্টভাবে জানতে চাই আর কতদিনে এই মামলার তদন্ত শেষ হবে? আব্দুল্লাহ আল জাবের আরও বলেন, শহিদ ওসমান হাদিকে গুলি করার ৫৩ দিন পার হলেও এখনো প্রকৃত হত্যাকারীদের শনাক্ত করা হয়নি। বরং তদন্ত প্রক্রিয়ার মধ্য দিয়েই...
10
শহিদ ওসমান হাদি হত্যা মামলার তদন্তে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে জাতিসংঘে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানোর আহ্বান জানিয়েছেন সংগঠনটির সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের।
বুধবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
সংবাদ সম্মেলনে আব্দুল্লাহ আল জাবের বলেন, শহিদ ওসমান হাদি হত্যার মামলাকে সাগর–রুনি হত্যাকাণ্ডের মতো বারবার শুনানির তারিখ পেছানো হচ্ছে। আমরা স্পষ্টভাবে জানতে চাই আর কতদিনে এই মামলার তদন্ত শেষ হবে?
আব্দুল্লাহ আল জাবের আরও বলেন, শহিদ ওসমান হাদিকে গুলি করার ৫৩ দিন পার হলেও এখনো প্রকৃত হত্যাকারীদের শনাক্ত করা হয়নি। বরং তদন্ত প্রক্রিয়ার মধ্য দিয়েই হত্যাকারীদের আড়াল করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেন তিনি। এ প্রেক্ষাপটে জাতিসংঘের অধীনে আন্তর্জাতিক তদন্তের নজির টেনে তিনি বলেন, লেবাননের সাবেক প্রধানমন্ত্রী রফিক হারিরি হত্যার মতো ঘটনাও জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্তের মাধ্যমে বিচার নিশ্চিত হয়েছিল।
সংবাদ সম্মেলনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ না পাওয়ার বিষয়েও ক্ষোভ প্রকাশ করেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব। তিনি বলেন, গত চার দিন ধরে সব ধরনের চেষ্টা করেও ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করা সম্ভব হয়নি। ড. ইউনূস যদি সত্যিই জনগণের সরকার হন, তাহলে শহিদ ওসমান হাদির পরিবারের সঙ্গে দেখা করতে এত প্রতিবন্ধকতা কেন?