আপডেট সময়:
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
শেয়ার করুন
রোজায় ৬৫০ টাকায় মিলবে গরুর মাংস
প্রতি বছরের মতো এ বছরও রমজান মাসে সুলভমূল্যে পাওয়া যাবে মাংস, দুধ ও ডিম। নির্ধারিত দামে প্রতি কেজি গরুর মাংস ৬৫০ টাকা, প্রক্রিয়াজাত মুরগির মাংস ২৫০ টাকা, প্রতি লিটার দুধ ৮০ টাকা এবং প্রতিটি ডিম ৮ টাকা করে বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং প্রাণিসম্পদ অধিদফতরের উদ্যোগে মাসব্যাপী এ কার্যক্রম পরিচালিত হবে। গত রোববার রাজধানীর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
11
প্রতি বছরের মতো এ বছরও রমজান মাসে সুলভমূল্যে পাওয়া যাবে মাংস, দুধ ও ডিম। নির্ধারিত দামে প্রতি কেজি গরুর মাংস ৬৫০ টাকা, প্রক্রিয়াজাত মুরগির মাংস ২৫০ টাকা, প্রতি লিটার দুধ ৮০ টাকা এবং প্রতিটি ডিম ৮ টাকা করে বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং প্রাণিসম্পদ অধিদফতরের উদ্যোগে মাসব্যাপী এ কার্যক্রম পরিচালিত হবে।
গত রোববার রাজধানীর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।