দ্য হিন্দুতে ইউনূসের সাক্ষাৎকার, আন্দোলন ইস্যুতে সরকারের সমালোচনা
রিপোর্টারের নাম
/ ১১
টাইম ভিউ
আপডেট সময়:
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শেয়ার করুন
দ্য হিন্দুতে ইউনূসের সাক্ষাৎকার, আন্দোলন ইস্যুতে সরকারের সমালোচনা
কোটা সংস্কার আন্দোলন এবং সহিংসতা নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর সঙ্গে একটি সাক্ষাৎকার দিয়েছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে ফ্রান্সের রাজধানী প্যারিসে গেছেন ইউনূস। সেখানে বসেই সাম্প্রতিক বিষয় নিয়ে কথা বলেছেন তিনি। গতকাল শুক্রবার (২৬ জুলাই) দ্য হিন্দু সাক্ষাৎকারটি প্রকাশ করে। এতে ইউনূস দাবি করেছেন, এটি ছিল শিক্ষার্থীদের একটি আন্দোলন। কিন্তু এই আন্দোলন থামাতে সব বাহিনীকে ব্যবহার করেছে সরকার। এছাড়া বাংলাদেশে গণতন্ত্র ফেরাতে আরেকটি নির্বাচন প্রয়োজনীয় হয়ে পড়েছে বলেও দাবি করেছেন তিনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে জাতিসংঘসহ অন্যান্য সংস্থা ও ভারতের ভূমিকা রাখার বিষয়েও কথা বলেছেন ইউনূস। তিনি বলেছেন, তার চাওয়া হলো জাতিসংঘ ও অন্যান্য...
9
কোটা সংস্কার আন্দোলন এবং সহিংসতা নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর সঙ্গে একটি সাক্ষাৎকার দিয়েছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।
অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে ফ্রান্সের রাজধানী প্যারিসে গেছেন ইউনূস। সেখানে বসেই সাম্প্রতিক বিষয় নিয়ে কথা বলেছেন তিনি। গতকাল শুক্রবার (২৬ জুলাই) দ্য হিন্দু সাক্ষাৎকারটি প্রকাশ করে।
এতে ইউনূস দাবি করেছেন, এটি ছিল শিক্ষার্থীদের একটি আন্দোলন। কিন্তু এই আন্দোলন থামাতে সব বাহিনীকে ব্যবহার করেছে সরকার।
এছাড়া বাংলাদেশে গণতন্ত্র ফেরাতে আরেকটি নির্বাচন প্রয়োজনীয় হয়ে পড়েছে বলেও দাবি করেছেন তিনি।
পরিস্থিতি নিয়ন্ত্রণে জাতিসংঘসহ অন্যান্য সংস্থা ও ভারতের ভূমিকা রাখার বিষয়েও কথা বলেছেন ইউনূস। তিনি বলেছেন, তার চাওয়া হলো জাতিসংঘ ও অন্যান্য বিশ্ব নেতারা অনানুষ্ঠানিকভাবে কথা বলুক এবং সমস্যা উত্তরণে চেষ্টা করুক।